সারাদেশ

মৎসজীবী লীগ নেতা হত্যা, ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের হত্যা মামলার আসামি ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

আরও পড়ুন: কমবে সয়াবিন তেলের দাম!

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে ভানোর ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শাকিল হত্যার ৭ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের এমন নীরব ভূমিকায় তার পরিবার ন্যায় বিচার পাওয়া নিয়ে শংকায় রয়েছেন। দ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িতের আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন

মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, জেলা মৎস্যজীবি লীগ জেলা শাখার আহ্বায়ক আনিসুজ্জামান রুবেল, সদস্য সচিব আব্দুস সাত্তার, ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন, ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ আলম, নিহত শাকিলের স্ত্রী কাকলি আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার (৩ সেপ্টেম্বর) ওই উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে দু'পক্ষের সংঘর্ষে শাকিল আহমেদ গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে মারা যা্ন।

আরও পড়ুন: খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো হবে

এ ঘটনায় ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মৃতের ভাই সাঈদ আলম।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা