সারাদেশ

পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর ডোমারে পুকুরে ভাসমান অবস্থায় ফুলজান বেগম (১০২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: তিমির সঙ্গে ধাক্কায় নৌকাডুবি: নিহত ৫

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার পূর্ব চিকনমাটি উদায়ন পাড়ার একটি পুকুর হতে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত নিজামুদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে পুকুরে মাছ ধরতে গিয়ে ভাসমান ওই বৃদ্ধার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: হুমকি হয়ে উঠেছে উত্তর কোরিয়া

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের স্বজনারা জানিয়েছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা