সারাদেশ

গৌরীপুরে ওএমএস কমিটির সভা অনুষ্ঠিত

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ওএমএস কমিটির আয়োজনে বুধবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আগামীকাল (০১ সেপ্টেম্বর) হতে সারা দেশের ন্যায় গৌরীপুর পৌরসভার উত্তর বাজারের ডিলার সুশান্ত সাহা, স্টেশন রোডের ডিলার তোফাজ্জল হোসেন, ইসলামাবাদ মাদ্রাসা এলাকার ডিলার আব্দুল মন্নাফ, কালিপুর দৈনিক বাজারের ডিলার দেলোয়ার হোসেন দুলাল, কালিপুর মধ্যম তরফের ডিলার ইকরাম হোসেন মামুন, এ ৫ টি স্থানে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ০৫টা পর্যন্ত খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করবেন।

উল্লেখ্য প্রতি জন ক্রেতা ন্যায্যমুল্যে ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ ক্রেতার পাশাপাশি টিসিবির পরিবার কার্ডধারীগণও প্রতি মাসে দুই বার করে ন্যায্যমূল্যে চাল ক্রয় করতে পারবেন।

উপজেলা ওএমএস কমিটির সদস্য-সচিবও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং ওএমএস ডিলারগণ ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা