সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক: বগুড়ায় ভটভটির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

রোববার (২১ আগস্ট) দুপুরে গাবতলী উপজেলার পেরীরহাট-মাদলা সড়কে ধোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাবতলী উপজেলার হোরার দিঘী গ্রামের মৃত জেল হোসেনের ছেলে বাক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) ও কোলার বাড়ি গ্রামের ইংরেজ আলীর ছেলে ইয়াছিন আলী।

জানা গেছে, সাবেক ইউপি সদস্য মোখলেছার রহমান বাকপ্রতিবন্ধী রফিকুলের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার জন্য উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যাচ্ছিলেন। রফিকুলের সঙ্গে তার মা চায়না বেগমও যাচ্ছিলেন। তারা একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় ধোড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইজিবাইকের চালকসহ ৪ জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রফিকুল ও ইয়াছিন আলী মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ভটভটি চালক পালিয়ে গেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যাওয়ায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা