ঈশ্বরগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন : অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

সোমবার (১ আগস্ট) বিকেলে ওই অফিস সহায়কে বরখাস্ত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বাগবের গ্রামের আবু তাহের ওই গ্রামের ২৮১ নং খতিয়ানের ৩৬৮,৫৫৬,৩৭৭ ও ১৫৭ দাগের মোট ৫০ শতক জমি খারিজের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যান। তখন জমি খারিজ বাবদ ও জমির কাগজের বিভিন্ন জটিলতা দেখিয়ে অফিস সহায়ক অলি উল্লাহ আবু তাহেরের কাছে ১৪ হাজার টাকা দাবি করেন। এর আগে আবু তাহের অলি উল্লাহকে খারিজ বাবদ পাঁচ হাজার টাকা ও জমির কাগজপত্র প্রদান করেন। পরে তিনি বাকী টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অলি উল্লাহ খারিজ সম্পন্ন হলেও বাকী টাকা ছাড়া খারিজ দিতে অস্বীকৃতি জানান। এমতাবস্থায় আবু তাহের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর লিখত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভূমি অফিসের ওই অফিস সহায়কে বরখাস্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ সম্পর্কে জানতে চাইলে, অভিযুক্ত অলি উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন : গ্রামে ফাইভ-জি দরকার নেই

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তখন অলি উল্লাহ উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিজ মুখে স্বীকার করেছে। তখন তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগকারীকে তার কাঙ্ক্ষিত সেবা বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভূমি সেবা নিতে এসে যদি কোন অসহায় সাধারণ মানুষ হয়রানির শিকার হয় ও তা প্রমাণিত হয় জড়িতদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা