সারাদেশ

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

সান নিউজ ডেস্ক: রাজবাড়ীতে বেপরোয়া ট্রাক-প্রাইভেটকার-ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন।

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী

বুধবার (১ জুন) সকাল সাড়ে ৯টায় জেলার কালুখালি উপজেলার চাদপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর ও কালুখালি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন ও অটো চালক রয়েছেন।

নিহতরা সবাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পুঁইজোর এলাকার বাসিন্দা। নিহতরা হলেন, পাংশা উপজেলার পুঁইজোর ৭ নং ওয়ার্ডের মো. বশির মিয়ার ছেলে অটো চালক মো. নাসির (৩৫), মোতালেব হোসেনের স্ত্রী মসিরন বেগম (৬০), মসিরন বেগমের মেয়ে মরিয়ম বেগম (৪৫), মর্জিনা বেগম (৪০), মসিরনের ছেলের স্ত্রী রাবেয়া বেগম (৩০), মর্জিনার ছেলে (১০)।

আরও পড়ুন: ৫৮ বছর পর ট্রেন যাত্রা শুরু

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, বুধবার সকালে কালুখালি উপজেলার চাদপুর রেলগেট এলাকায় ত্রিমুখী সংঘর্ষটি ঘটে। এতে ঘটনাস্থলে তিন জন ও পরে আরও একজনসহ মোট চারজন মারা গেছেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সেগুলো রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা