বোয়ালমারীতে অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
সারাদেশ

বোয়ালমারীতে অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী ( ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার ময়েনদিয়া-ফরিদপুর সড়কের পাশে পাটখেত থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

মঙ্গলবার (১৭ মে ) দুপুরে বস্তাবন্দী অর্ধগলিত মাথা বিচ্ছিন্ন নারীর লাশটি উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের কবীর শেখের পাট খেতে পানির মধ্যে ২৮/৩০ বছর বয়সী এক মহিলার গলা কাটা মস্তকবিহীন বস্তাবন্দী লাশ পড়ে আছে স্থানীয় কৃষকরা সকাল সাড়ে ৮ টার দিকে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায়।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে আরও ১১১৭ জনের মৃত্যু

সংবাদটি সাথে সাথে এলাকাবাসী বোয়ালমারী থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অর্ধগলিত লাশের মাথা ও মাথার কিছু চুল পার্শ্ববর্তী পাট খেত কোন্দারদিয়া গ্রামের নান্নু মোল্যার জমিতে পাওয়া যায়।

১৫/২০দিন পূর্বে নারীটিকে হত্যা করে পাট খেতে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারনা করছে। তবে এখন পর্যন্ত পুলিশ ওই নারীর পরিচয় জানতে পারেনি।

আরও পড়ুন : ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়’

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, নারীর মৃতদেহটি অর্ধগলিত, ময়না তদন্ত ছাড়া এখনি কিছুই বলা যাচ্ছে না।

ফরিদপুর থেকে পিবিআই, সিআইডি’র একটি তদন্তদল ঘটনাস্থলে এসে তারও কাজ করছে। এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আমরা প্রাথমিক আলামত সংগ্রহের কাজ করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা