কোম্পানীগঞ্জে ফেসবুককে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, গ্রেফতার-২
সারাদেশ

কোম্পানীগঞ্জে ফেসবুককে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, গ্রেফতার-২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

গ্রেফতারকৃতরা হলো চরকাঁকড়া ইউনিয়নের নুরুল হুদার ছেলে মেহেদী হাসান হৃদয় (১৮) ও বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আজিজুল হকের ছেলে রমজান আলী (২০)।

সোমবার ১৬ মে রাত পৌনে ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পেশকারহাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) সকালে পেশকারহাট রাস্তার মাথা বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম বাহাদুর বাদী হয়ে ১৯জনকে করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার দুপুরের দিকে পেশাকারহাট রাস্তার মাথায় ব্যবসায়ী ও দোকানে সন্ত্রাসী হামলা এবং ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগী ব্যবাসায়ীরা মানববন্ধন করে।

আরও পড়ুন : ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়’

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে মেহেদী হাসানের (১৮) নামে এক যুবকের একটি ফেসবুক পোস্টে ব্যাঙ্গাত্মক ইমুজি কমেন্ট করে চরকাঁকড়া ৯নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান কচির ছেলে সাইদুর রহমান শুভ। ওই ফেসবুক কমেন্টের সূত্র ধরে মূলত ঘটনার সূত্রপাত হয়। এরপর গত ১৪ মে বিকেলের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাজিরহাট সড়কে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্রীকে খারাপ উক্তি করে ইভটিজিং করে মেহেদী হাসান হৃদয় ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির ইমন পাটোয়ারী (১৮)।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা শুভ আমি প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে ইভটিজিংকারীরা তাকে মারধর করে চলে যায়।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে আরও ১১১৭ জনের মৃত্যু

পেশকারহাট রাস্তার মাথা বাজার পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বাহাদুর ও মামলা সূত্রে জানা যায়, পরে ইভটিজিংকারী হৃদয় ও একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সবুজের ভাই রনির নেতৃত্বে রোববার দিবাগত রাত ৮টার দিকে পেশকারহাট রাস্তার মাথায় চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান হানিফ সবুজের ব্যক্তিগত কার্যালয়ের সামনে ও একই এলাকার জিরো পয়েন্টে ইভটিজিংয়ের প্রতিবাদকারী যুবকদের ওপর হামলা চালায়। ওই সময় দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে হঠাৎ পেশকারহাট রাস্তার মাথা বাজারের ৪০টি দোকাল হামলা করে ৪টি দোকান ভাংচুর ও কয়েকটি দোকানে লুটপাট চালায় একই ইউনিয়নের ৬নম্বর ও ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা হৃদয়,রনি,রমজান আলী মো.ইমনসহ ২০-২৫জন যুবক।

আরও পড়ুন : ‘একদিনের পেট্রোল মজুত আছে’

এ সময় হামলাকারীরা ২ লক্ষ ৪০হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং তিনটি সিএনজি চালিত অটোরিকশা ও ৮-১০টি মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, ফেসবুক পোস্টে কমেন্টের সূত্র ধরে এ ঘটনা সূত্রপাত হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা