সারাদেশ

বোয়ালমারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংশ্লিষ্ট দুই ট্রাক চালক মারাত্মক আহত হয়েছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে ৩৩ জনের প্রাণহানি

শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে তরমুজ বোঝাই একটি ট্রাক (যশোর ট ১১-৫২৬০) ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গ্যাসের সিলিন্ডার বোঝাই অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২৪-১৭১৭) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির চালকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা কাটার মেশিন দিয়ে ট্রাকের সামনের অংশ কেটে দুই ট্রাক চালককে উদ্ধার করেন। আহত দুই ট্রাক চালক হলেন- মো. মামুন (৩০) এবং নুরুল কবির (৩২)। মামুনের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামে এবং নুরুল কবির নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের নুর আলমের ছেলে। আহতদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মামুনকে যশোর সদর হাসপাতালে এবং নুরুল কবিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা