সারাদেশ

ত্রিশালে বিএনপির ইফতার মাহফিল 

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে ১২ নং আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেজা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগ নেতাসহ দুই খুন

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে কাশিগঞ্জ বাজার মাদ্রাসা মাঠে এ মাহফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১২ নং আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, আব্দুল আউয়াল ফরাজী, আব্দুল মতিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মোল্লা মমিনুল ইসলাম প্লাবন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে স্কুলের সামনে বন্দুক হামলা

এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল খালেক ফরাজী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা