সারাদেশ

জেলেদের মাঝে নৌকা উপহার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য এইচএম খায়রুল বাসারের উদ্যোগে জেলেদের মাঝে মাছ ধরার কাঠের নৌকা উপহার দেয়া হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে স্থানীয় ১৫ জন জেলেকে কাঠের তৈরী নৌকা বিতরণ করা হয়। এসময় অপ্রত্যাশিত নতুন নৌকা উপহার পেয়ে জেলেদের মুখে হাসি ফুটে উঠে।

এইচএম খায়রুল বাসার বলেন, জেলা পরিষদ ও ব্যক্তিগত অর্থায়নে কাঠের তৈরি নৌকাগুলো বিতরণ করা হয়েছে। নৌকা পাওয়ার পর জেলেদের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমার পরম পাওয়া।

নৌকা বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় হাসিম তালুকদার, জুনায়েদ হোসেন, আলমগীর হোসেন, আজহারুল করিম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা