সারাদেশ

বড়াইগ্রামে এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধু।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সোমবার (৪ এপ্রিল) রাতে বেসরকারি বনপাড়া আমিনা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি ওই তিনটি শিশুর জন্ম দেন। আম্বিয়া খাতুন উপজেলার জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী নুর ইসলামের স্ত্রী।

জানা যায়, সোমবার প্রসব বেদনা উঠলে আম্বিয়াকে বনপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অপারেশনের মাধ্যমে একসাথে তিন কন্যা সন্তানের জন্ম হয়। বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আনছারুল হক জানান, বর্তমানে প্রসূতি মা ও তিন সন্তান সুস্থ আছে। সুস্থ সন্তান তিনটির প্রত্যেকের ওজন দুই কেজির কাছাকাছি।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

প্রতিবন্ধী নুর ইসলাম জানান, তাদের সংসারে আগের একটি মেয়ে আছে। তিনটি সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তবে অভাব-অনটনের সংসারে আগের একটিসহ মোট চারটি সন্তান এক সঙ্গে লালন-পালন করতে হিমসিম খেতে হবে বলে তিনি জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা