সারাদেশ
শুধু সন্তানদের সময় দেওয়ায় নয়

কর্মস্থলে পর্দার খেলাপ হওয়ায় চাকরি ছেড়েছেন জান্নাত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: শুধু সন্তানদের সময় দেওয়ায় নয়, কর্মস্থলে পর্দার খেলাপ হওয়ায় চাকরি থেকে সেচ্ছায় অবসর নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-ই হুর।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

জান্নাত-ই হুর শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার রাণীশিমুল গ্রামের মো. জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসাবে কমর্রত ছিলেন। স্বামী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত।

জান্নাত-ই হুর সেতু ব্যাক্তিগত জীবনে তিন কন্যা সন্তানের জননী। স্বামী, শ্বাশুড়ি ও সন্তানদের নিয়ে ময়মনসিংহ নগরীর নজরুল সেনা স্কুল রোড এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে সেচ্ছায় ১০ বছরের চাকুরী জীবনের অবসান ঘটিয়ে সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি।

শুধু সন্তানদের সময় দেওয়ায় নয়, কর্মস্থলে পর্দার খেলাপ হওয়ায় চাকরি থেকে সেচ্ছায় অবসর নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জান্নাত-ই হুর।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি বলেন, পর্দা করে চাকরী করা যাবে বিষয়টা এমন না। আমি যে চাকরিটা করি। সেখানে শুধু মহিলারাই কাজ করেন না। সেখানে পুরুষরাও চাকরি করেন। তাছাড়া, কৃষক ও মাঠে গিয়ে অনেক সময় কাজ করতে হয়। যে কারণে অনেক সময় পর্দার খেলাপ হয়।

তিনি আরও বলেন, আমার সন্তানরা বাবা মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হচ্ছে। ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। নানান দিক চিন্তা করেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমাদের জীবনে উচ্চাকাঙ্খা না থাকায় তেমন কোন চাহিদা নেই। তেমন আর্থিক সংকটও নেই। তাই চাকুরী থেকে অবসর নিয়েছি। আমাদের বড় মেয়ের বয়স ৯ বছর, মেঝো মেয়ে ৫ বছর ও ছোট মেয়ের বয়স ১৮ মাস। বড় মেয়ের জন্মের পর আমার শাশুড়ী মা লালন পালন করতেন। এখন আরও দুজন বাচ্চা ছোট হওয়ায় বৃদ্ধ শাশুড়ী মা একা পেরে উঠেন না। আর এদিকে আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। পেশাগত কারণে খুব ব্যস্ত সময় পার করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করতে হয়।

এ বিষয়ে জান্নাত-ই হুর'র স্বামী সানোয়ার রাসেল সাংবাদিকদের বলেন, সে সন্তানদের সময় দিতে চাকরি থেকে সেচ্ছায় অবসর নিয়েছে। তাছাড়া, এটা তার সম্পুর্ণ ব্যক্তিগত বিষয়। তবে, আমি তার এমন সিদ্ধান্ত সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, সে খুব ধার্মিক। সব সময় পর্দা করে। সে হয়তো ব্যক্তিগতভাবে কর্মস্থলে পর্দা তার মত করতে পারছে না। তবে, বিষয়টা এমন না যে মেয়েরা সরকারী চাকরি করতে পারবে না।

আরও পড়ুন: রোজা রাখার উপকারিতা

ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা গণমাধ্যমকে জানান, জান্নাত ই হুর সেতু গৌরীপুর উপজেলায় দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে স্বেচ্ছায় অবসর চেয়ে অধিদপ্তরে লিখিত আবেদন করেছেন। অধিদপ্তর তার আবেদন অনুমোদন করেছেন। এই সপ্তাহেই চিঠি পাওয়া যাবে।

জান্নাত ই হুর সেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, থেকে ২০১১ সালে মাস্টার্স পাশ করেন। একই বছর ২৯ তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হোন। চাকুরীর পরেই বিয়ে করেন সহপাঠী সানোয়ার রাসেলকে।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ২০১৫ সালে বদলি হয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন ময়মনসিংহের গৌরীপুরে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা