সারাদেশ

ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট আসাদুজ্জামানের সুযোগ্য সন্তান রোমেল

খায়রুল খন্দকার: ভূঞাপুর ও গোপালপুরে কৃতি সন্তান প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক অর্থ সচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মরহুম খন্দকার আসাদুজ্জামানের সূযোগ্য সন্তান ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের নির্বাচনে খন্দকার মশিউজ্জামান (রোমেল) বৃহস্পতিবার (৩১ মার্চ) বিনা প্রতিদ্বন্দিতায় ২০২১-২০২২ সনের জন্য ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার নির্বাচিত হন।

আরও পড়ুন: হঠাৎ অস্থির চালের বাজার

খন্দকার মশিউজ্জামান (রোমেল) দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক। তিনি পিপলস শিপিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

এছাড়াও বর্তমানে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএ এর দায়িত্ব পালন করেছেন। খন্দকার মশিউজ্জামানের বাবা সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান ঢাকা ক্লাবেরও সাবেক সভাপতি ছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ১০ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ ২০২১-২০২২ সনের জন্য নির্বাচিত হন।

পরিষদের নব নির্বাচিত সদস্যরা হলেন- ১) তানভীর আজিজ খান, ২) অধ্যাপক ড: অসিত বরন অধিকারী, ৩) অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, ৪) খুজিস্তা নুর-ই-নাহারিন (মুন্নি), ৫) তানভীর হাবিব রহমান, ৬) মজহারুল হক শহিদ, ৭) এস. এম সাজ্জাদ হোসেন, ৮) আশরাফুর রহমান, ৯) নাজমা আক্তার, ১০) মো. রেজাউল করিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা