ফাইল ছবি
সারাদেশ

ট্রলারডুবিতে ১৭ জেলেকে জীবিত উদ্ধার

সান নিউজ ডেস্ক : মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক মোহনায় বিশেষ কোন বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে একটি ট্রলার ডুবে গেছে। এসময় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: পাওনা টাকা চাওয়ায় দোকানিকে হত্যা

শুক্রবার ( ১ এপ্রিল ) বিকালে নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। একপর্যায়ে জেলেদের চিৎকারে সাড়া দিয়ে উদ্ধারে নামেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক জয়নাল আবেদীন বলেন, মূলত ট্রলারটি মাছ ধরতে সাগরে যাচ্ছিল। পথে নাজিরারটেক চ্যানেলে বিশেষ বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। এক পর্যায়ে ট্রলারটিতে পানি প্রবেশ করলে জেলেরা সাগরে ভাসমান হয়ে পড়ে। পরে তাদের চিৎকারে সাড়া দিয়ে স্থানীয় অন্য বোটের জেলেরা তাদের উদ্ধার করে।

ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম বলেন, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপরে ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ভাসমান অবস্থায় আমাদের সবাইকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হতে পারে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা