সারাদেশ

নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যক্তির ৬ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যবসায়ীকে পৃথক দুটি ধারায় ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় চল্লিশ হাজার টাকা অর্থ দণ্ড করে আদালত।

আরও পড়ুন: আরও অস্ত্র পাঠানোর আহ্বান

রোববার (২৭ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দণ্ডদেশ দেয়। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. হানিফ। সে ফেনী জেলার সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের সুজামিয়ার ছেলে।

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি মো. হানিফ নিজেকে ফেনীর সদর উপজেলা দিন পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের বাথানিয়া ডেইরি ফার্মের মালিক ও স্বত্বাধিকারী দাবি করে জাল, ভুয়া কাগজপত্র সৃজন করে। উক্ত কাগজপত্রকে খাঁটি হিসেবে ব্যবহার করে সোনালী ব্যাংক ফেনীতে দাখিল করে ৪ লক্ষ টাকা এসএমই ঋণ মঞ্জুর করে।

আরও পড়ুন: বুলবুল ছুরিকাঘাতে নিহত

এরপর আসামি ঋণের ৩ লক্ষ ৬০ হাজার টাকা হস্তান্তর পূর্বক উঠিয়ে আত্মসাৎ করে। কিন্তু দুদকের তদন্তে বাস্তবে বাথানিয়া ডেইরি ফার্মের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। ইহা একটি ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান ছিল। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। বিচারক উপস্থিত আসামিকে দণ্ডাদেশ দিয়ে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা