সারাদেশ

বোয়ালমারীতে বাঁশের বদলে ইক্ষুতে জাতীয় পতাকা উত্তোলন 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতা দিবসে একটি বেসরকারি সংস্থা (এনজিও) বাঁশের পরিবর্তে ইক্ষুতে জাতীয় পতাকা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলো।

আরও পড়ুন: বুলবুল ছুরিকাঘাতে নিহত

জানা গেছে, উপজেলার কামারগ্রামস্থ সরকারি কলেজের পেছনে বেসরকারি ক্ষুদ্র ঋণ এবং সামাজিক সংস্থা ‘সিও’-র উপজেলা শাখার কার্যালয় অবস্থিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) কার্যালয়টিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে বাঁশের বা লোহার দণ্ডে নয়, একটি লম্বা ইক্ষুতে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সিও-র বোয়ালমারী উপজেলা শাখার ব্যবস্থাপক অমিত মিত্র বলেন, না বুঝে আমার অফিসের ফিল্ড অফিসার এমনটি করেছেন। আমি স্বাধীনতা দিবসের দিন কর্মস্থলে ছিলাম না। আমি অবহিত হওয়ার সাথে সাথেই বাঁশে জাতীয় পতাকা উত্তোলন করার ব্যবস্থা করেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা