নোয়াখালীতে শিক্ষককে পেটালেন সন্ত্রাসীরা
সারাদেশ

নোয়াখালীতে শিক্ষককে পেটালেন সন্ত্রাসীরা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন করেছে কলেজ শিক্ষক ,কর্মচারী ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন : বুলবুল ছুরিকাঘাতে নিহত

রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহাবুববুর রহমান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি সোনাইমুড়ী উপজেলার দিঘিরজান এলাকায় পৌঁছলে এক দল সন্ত্রাসী তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় এলকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মানববন্ধনে খলিলুর খলিলুর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষক ,কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা

সোনইমুড়ী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, কলেজ থেকে শিক্ষক বাড়ি ফেরার পথে সিএনজিতে শিক্ষকের উপর হামলা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এর সাথে কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা