ছবি- সংগৃহিত
সারাদেশ

নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার  ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী আসনের সদস্যকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আবদুল লতিফ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) মুন্সীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর এলাকার একটি ইটভাটার পাশের নির্জন স্থানে ওই ইউপি সদস্যকে নিয়ে যান আবদুল লতিফ শেখ। একপর্যায়ে তাকে ধর্ষণ করেন লতিফ। এ ঘটনা যেন কেউ জানতে না পারে, সেজন্য ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান। পরে গাঁ ঢাকা দিতে প্রথমে শ্রমিক হিসেবে নোয়াখালী যান। এরপর মুন্সীগঞ্জে চলে যান।

আরও পড়ুন: স্টার লাইন কারখানার আগুন নিয়ন্ত্রণে

র‌্যাব বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন বলেন, ‘ধর্ষণের বিষয়টি যাতে কেউ না জানে এ জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে লতিফ।’

এর আগে, ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর বগুড়ার একটি ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য নিঁখোজ হন। পরে ২২ সেপ্টেম্বর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামের একটি ইটভাটার পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা