সারাদেশ

হ্যালো ঝালকাঠি’র মোড়ক উম্মোচন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির উদ্যোগে ঝালকাঠি জেলার গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের টেলিফোন ও মোবাইল নম্বর নিয়ে প্রকাশ করা হলো ফোন গাইড ‘হ্যালো ঝালকাঠি’।

আরও পড়ুন: কাউকে চিনতে পারছেন না আনোয়ারা

বুধবার (২৩ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘হ্যালো ঝালকাঠি’ নামক গাইডটির অনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তৃতা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

প্রধান অতিথি কর্তৃক বইয়ের উদ্ধোধন ঘোষনার পরেই আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করেছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্বা সংসদের ঝালকাঠি জেলার সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা।

আরও পড়ুন: পটুয়াখালীতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘হ্যালো ঝালকাঠি’ নামের এই বইটি সকল শ্রেণির মানুষের কল্যাণে কাজে আসবে। এ সময় টেলিভিশন সাংবাদিক সমিতির কর্মকর্তা, সদস্য শুভাকাঙ্খিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা