ছবি- সংগৃহিত
সারাদেশ

চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় পাওনাদারদের চাপে আব্দুল্লাহ নামের এক যুবক স্ত্রীর সামনে চিরকুট লিখে চালের পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন তালুকদার বলেন, আব্দুল্লাহ ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। দোকান বন্ধ করে বাড়ি গিয়ে একটি চিরকুট লিখে। চিরকুটে সে জানায় আমি আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আমার আবেদন, আমার জমি-জমা বিক্রি করে সবার দেনা পরিশোধ করবেন। আমার সম্পত্তি আমার ভাই-বোনকে দেবেন না। এরপর যে জমি থাকবে তা আমার স্ত্রী ও মেয়ের থাকবে। তাদের এখান থেকে তাড়াবেন না। এটা আমার দাবি। সবাই স্বার্থপর শুধু আমি নয়। ইতি মো. আব্দুল্লাহ।

আরও পড়ুন: তেল মজুতের দায়ে জরিমানা

এরপর স্ত্রীকে বলে, আমি চলে যাচ্ছি মেয়েকে দেখে রাখিস। এই বলে চালের পোকা দূর করার ট্যাবলেট (কীটনাশক) খায় আব্দুল্লাহ। এসময় স্ত্রীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আব্দুল্লাহকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে আব্দুল্লাহর মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা