সারাদেশ

নেত্রকোনায় লাঠির আঘাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

দিলীপ কুমার দাস, খালিয়াজুরী (নেত্রকোনা): নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে প্রতিপক্ষ এক তরুণের লাঠির আঘাতে রিয়াদ মিয়া (১৩) এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আবারও একসঙ্গে তাহসান-মিম

রিয়াদ বয়রা গ্রামের ফজলুল হকের ছেলে এবং স্থানীয় পাঁচহাট কওমি মাদরাসার ছাত্র। রোববার (১৩ মার্চ) সকালে ওই ছাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি রাস্তায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে হ্যান্ডট্রলিকে অতিক্রম করার সময় ধুলি ওড়ার ঘটনা নিয়ে শনিবার দুপুরে রিয়াদের ভাই রোমান মিয়ার সাথে ঝগড়া হয়। একই গ্রামের মিরাজ আলীর ছেলে রামিমের (১৮)। পরে এ নিয়ে একই দিন বিকেলে ওই দুজনের মধ্যে আবারও ঝগড়া হলে রোমানের ভাই রিয়াদ এগিয়ে যায়।

এ সময় রামিম লাঠি দিয়ে রিয়াদের ঘাড়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন রিয়াদকে প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রিয়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় রিয়াদ।

আরও পড়ুন: স্তন ক্যান্সারের উপসর্গ

খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা