ছবি- সংগৃহিত
সারাদেশ

এক বোয়ালের দাম ২১ হাজার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা সদরের বাজারে ১৫ কেজি ওজনের বোয়াল মাছ বিক্রি হলো ২১ হাজার ২৫ টাকায়।

বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া জেলার রাইটা ঘাট এলাকায় পদ্মা নদীতে লালন আলী নামের এক জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। লালন আলীই বিকেলে মাছটি লালপুর বাজারে নিয়ে আসেন।

মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। ডজনখানেক ক্রেতা মাছটি কেনার জন্য দাম হাঁকেন। তাঁদের মধ্যে আসিরুল ইসলাম নামের স্থানীয় এক আড়তদার বোয়াল মাছটি কিনে নেন।

জেলে লালন আলী জানান, বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীতে জাল ফেলে অপেক্ষা করছিলেন তিনি। ঘণ্টাখানেক পর তার জালে ধরা পড়ে বোয়াল মাছটি।

ক্রেতা আসিরুল ইসলাম বলেন, বোয়াল মাছটি তিনি প্রায় দেড় হাজার টাকা কেজি দরে কিনেছেন। এখন ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করবেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

কক্সবাজারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

‘বর্তমান ডিজিটাল ও এআইয়ের যুগে পুরো পৃথিবীতে...

বৃদ্ধা মাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ফরিদপুরের বোয়ালমারীতে ছেলের মারধরে বৃদ্ধা মায়ের হা...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

উন্নত বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগ...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা