ছবি- সংগৃহিত
সারাদেশ

এক ইলিশের দাম ৪৫০০ টাকা

ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীতে জেলের জালে আবারও ধরা পড়লো দুই কেজি ৫০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ। ইলিশটি ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটে নিলামে তুলে ইলিশটি বিক্রি হয়।

তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার আব্দুল খালেক মেম্বার জানান, বৃহস্পতিবার বিকেলে কাচিয়া ইউনিয়নের জেলে কামরুলের জালে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটি ধরা পড়ে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মাছটি আড়তে নিয়ে আসেন। পরে নিলামে ৪ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন ঘাটের ব্যাপারী কামাল হোসেন।

তুলাতুলি মৎস্য ঘাটের ব্যাপারী কামাল হোসেন বলেন, ওপেন নিলাম ডাকলে অনেক ব্যাপারী রাজা ইলিশটি কিনতে আগ্রহী প্রকাশ করেন। পরে আমি সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকায় মাছটি কিনি।

প্রসঙ্গত, নদীতে ধরা পড়া যেসব ইলিশের ওজন দেড় কেজির বেশি সেগুলোকে রাজা ইলিশ বলেন স্থানীয়রা। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক কেজি ৮০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়ে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা