ছবি- সংগৃহিত
সারাদেশ

ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের জামান প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন, সাইফুল ইসলাম মঞ্জু ওরফে হৃদয় ও মো. মোজাম্মেল হোসেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. সবজেল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক আইনে মামলা মামলা করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা