সারাদেশ

হিলিতে কমেছে শীত

নিজস্ব প্রতিনিধি, হিলি: গত কয়েকদিনের তুলনায় দিনাজপুরের হিলিতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সূর্যের দেখা মিলেছে সকালেই রয়েছে রোদের উত্তাপও। সেই সাথে কমেছে শীত। এতে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পথচারী রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও আমাদের এখানে হয়নি। কিন্তু সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ফলে শীত ভালোই অনুভূত হয়েছে। আজ সকাল থেকে অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে। সকালেই রোদ উঠেছে। কমেছে শীত।

আরও পড়ুন: খুলনায় আরও ৪ জনের মৃত্যু

ভ্যানচালক জহুরুল ইসলাম বলেন, আজ সকাল থেকেই রোদ উঠেছে। সেই সঙ্গে শীত অনেকটা কমেছে। এ কারণে আমরা যেমন সকালেই ভ্যান নিয়ে বের হতে পেরেছি, বাজারঘাটেও মানুষ আসছেন। শীতের কারণে আয় কমে বিপাকে পড়েছিলাম। এখন আবারও আয় কিছুটা বাড়ায় সেই অবস্থা থেকে অনেকটা মুক্তি মিলেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দিনাজপুরসহ দেশের কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

প্রতারণা এড়াতে করদাতাদের এনবিআরের সতর্কতা 

কর নথি অডিটের কথা বলে কিংবা অডিট থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে একদল প্রতারক ক...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮৩ বোতল মাদক ও ট্রলি আটক 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোত...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতি...

বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা