সারাদেশ

সরিষাবাড়ীতে হাঁস খুঁজতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ

শওকত জামান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে হাঁস খুঁজতে গিয়ে নদীর পানিতে পড়ে লতিফুর রহমান (৬০) নামে এক হাঁস ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। লতিফুর রহমান সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে সুবর্ণখালী নদীতে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরিরা তার সন্ধানে অভিযান পরিচালনা করছিল।

আরও পড়ুন: মেলান্দহে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্থানীয়দের বরাত দিয়ে পোগলদিঘা ইউপি সদস্য মোবারক হোসেন জানান, লতিফুর রহমান সাপ্তাহিক হাট উপলক্ষে বয়ড়া ব্রিজের ওপর হাঁস নিয়ে বসেছিলেন। এ সময় একটি হাঁস লাফ দিয়ে নদীতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য তিনি পানিতে নামলে কিছুক্ষণ পর নিখোঁজ হন।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে নেমে অভিযান পরিচালনা করছে। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান মেলেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা