সারাদেশ

মিরপুর বাঙলা কলেজ থেকে লাশ উদ্ধার

সাননিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ থেকে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বাঙলা কলেজের একটি নির্মাণাধীন ভবনে লাশটি পাওয়া যায়।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ জানান বাংলা কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনটির ৫ম তলা থেকে বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার পরনে ছিল জিন্স আর লাল শার্ট।

ভবনটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে কলেজের নিরাপত্তা কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশটি খুঁজে বের করে।

ওসি তোফায়েল আহমেদ বলেন, “লাশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, সেটা ১০-১২ দিন আগের।”

লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, “রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।”

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা