সারাদেশ

শেরপুর জেলা হাসপাতালে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি: শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে হাসপাতালের দুইতলার রোগীদের ওয়াস রুম থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল পৌণে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দুতলায় ধোয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতালের সামনে অবস্থিত ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত হাসপাতালের দুতলায় ময়লা-আবর্জনার স্তুপে কেউ সিগারেট খেয়ে টুকরা ফেলেছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন বিদ্যুতের তারের মাধ্যমে ছড়িয়ে গেলে বড় বিপদ হতে পারতো।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ক ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, এটি বড় কোন আগুন না হলেও সাবধানতার জন্যই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা