ছবি : সংগৃহীত
সারাদেশ

এমপি দবিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

বদরুল ইসলাম বিপ্লব: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম৷ মঙ্গলবার (১১ জানুয়ারি) বালিয়াডাঙ্গীতে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনি আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সদস্যের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

তিনি বলেন, বাবা বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর থেকে পাড়িয়া যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনার পতিত হয়। এতে তিনি সামান্য আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, হঠাৎ গাড়ির সামনে একটি ভ্যান চলে আসে। ভ্যান চালককে বাঁচাতে পেছন দিক থেকে আমি চিৎকার দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে। কিছুটা চোট পেলেও এখন আমি ভালো আছি।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র জানান, সংসদ সদস্যের বড় কোনো চোট ছিল না। তাই তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা