সারাদেশ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি: রাজধানি ধামরাইয়ের বাটুলিয়া ও বাইশাকান্দা এলাকায় পৃথক স্থানে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ও সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধামরাইয়ের কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কামরুন নাহার (৫৩) ও খোলাবাড়ি এলাকার কাজল তারা (৬২)।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় মাটিবাহী একটি মাহেন্দ্র ট্রাকচাপায় রাস্তার পাশে বসে থাকা কাজল তারা নামে এক বৃদ্ধ নারী নিহত হন। তিনি ওই খোলাবাড়ি গ্রামের নরেশ সরকারের স্ত্রী।

এদিকে সোমবার রাতে ধামরাইয়ের কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কামরুন নাহার ধামরাই সদর থেকে সিএনজি অটোরিকশায় কান্টাহাটি নিজ বাড়ি রওনা দেন। কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন কামরুন নাহার।

পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর রাতে তিনি মারা যান। নিহত শিক্ষিকা কামরুন নাহার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিল হোসেনের বোন।

ধামরাই থানার এসআই আব্দুল জলিল বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা