সারাদেশ

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার (১২ জানুয়ারি) সকালে নাটোর রাজশাহী মহাসড়কের তকিয়া নামক স্থানে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত নিহত হয়েছেন।এবং আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বুধবার ভোরে নাটোর রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরের দিকে আসা একটি কাঠভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকের চালক আবু মুসা ঘটনাস্থলেই মারা যান। নিহত অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন।

নাটোর থানার ওসি মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা