নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশ শিকারে জেলেরা
সারাদেশ

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা

নিজস্ব প্রতিবেদক: ইলিশের প্রজনন রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) দিবাগত রাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মোংলা ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ ছিলো।

মৎস্য বিভাগ জানিয়েছে, সুন্দরবন ও সাগরে অভয়াশ্রমের এলাকায় ইলিশের পোনা বিচরণ করে এবং ছোট থেকে বড় হয়। মাছ রক্ষা করা সম্ভব হলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আমাদের সমুদ্রসীমায় কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানোর জন্য ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে। তারপরও যারা আমাদের সাগরে অনুপ্রবেশ করছে তাদেরকে ধরে এনে পুলিশে সোপর্দ করছেন নৌবাহিনী-কোস্ট গার্ড সদস্যরা।

মোংলা জেলে মৎস্য সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল জানান, ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় আমরা নদীতে মাছ শিকারে যেতে পারিনি। এখন নিষেধাজ্ঞা শেষ, রাতেই নদীতে নেমে পড়েছি। তবে এই ২২ দিনে আমাদের অনেক দেনা হয়ে গেছে। মাছ বিক্রি করে ঘুরে দাঁড়াতে পারবো বলে আশা রাখছি।

তিনি দাবি করেন, ভারতীয় ট্রলার যদি অনুপ্রবেশ না করে তাহলে হয়তো গতবারের ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।

মোংলা উপজেলার অন্য জেলেরা জানান, নদীতে নেমে পড়েছেন তারা। তবে এ সময়টা নদীতে মাছের আমদানি ভালো হলে লাভবান হওয়া যাবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

নোয়াখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘ...

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত ঢাকা...

গাইবান্ধায় দাদার সঙ্গে দাওয়াতে এসে ট্রাক চাপায় নাতির মৃত্যু 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদার সঙ্গে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রাকচাপায় রাসেল মি...

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রতিনিধি দল

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন। এ লক্ষ্যেই খুব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা