সারাদেশ

নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে সাত জনকে কারাদণ্ড ও ৪৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেসমিন সুলতানা এই কারাদণ্ড ও জরিমানা করেন।

মঙ্গলবার দিবাগত রাত থেকে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চলাকালে ৫৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়।

বুধবার সকালে আটক ৫৬ জেলের মধ্যে ছয় জনকে ১৫ দিন করে এবং একজনকে এক মাস কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাকি ৪৯ জনকে ৫৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস এবং ৮০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইউএনও জেসমিন সুলতানা বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিতে ২২ দিনের জন্য দেশের ৩৮টি নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলছে বলেও তিনি জানান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা