সারাদেশ

নোয়াখালীতে আ’লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক ব্যক্তি গুরুত্বর আহত হয়।

নিহত আবদুল হালিম (৫৫) উপজেলার বদলকোট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের রুদ্ররামপুর গ্রামের হাজী আবদুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, শনিবার রাত পৌনে নয়টার দিকে আবদুল হালিম তার নিজ গ্রাম রুদ্ররামপুরের সড়কে মোটরসাইকেল চালানো শিখতে যায়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের নারিকেল গাছের সাথে ধাক্কা খেলে তিনি এবং তার সাথে থাকা সেন্টু মজুমদার নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাদেরকে দ্রুত উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আওয়ামী লীগ নেতা আবদুল হালিমকে মৃত ঘোষণা করে।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোস্তাক আহমেদ মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের জানান বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি। তবে তিনি ঘটনাটি খোঁজ খবর নিয়ে জানবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা