ছবি: প্রতীকী
সারাদেশ

কক্সবাজারের দুই উপজেলায় ঘরে ঘরে বাল্যবিয়ে

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে বাল্যবিয়ে। উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় বাল্যবিয়ে বেড়েছে ৮২ শতাংশ এবং উখিয়ায় বাল্যবিয়ে বেড়েছে ৭৫ শতাংশ। এই দুই উপজেলায় ঘরে ঘরে বাল্যবিয়ের হিড়িক পড়েছে। মূলত দেশে বাল্যবিয়ের জাতীয় গড় হার ৫১ দশমিক ৪ শতাংশ। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বাল্যবিয়ের সংখ্যা বেড়েছে।

শনিবার (২ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার ৯টি উপজলার ৩২টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় পরিচালিত গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

কোস্ট ফাউন্ডশনর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন সংস্থাটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ঈদগাঁও ও উখিয়ার পর রামুতে বাল্যবিয়ে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। সবচেয়ে কম চকরিয়া ও পেকুয়ায়, যথাক্রম ৩২ এবং ২৬ শতাংশ।

উল্লিখিত, চলতি বছরের ৪ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে ২০২০ ও ২০২১ সালের তথ্য সংগ্রহ করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা