ছবি: সংগৃহীত
সারাদেশ

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার দড়িচড়িয়াকোনা গ্রামে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবক।

এ ঘটনায় শনিবার (২ অক্টোবর) সকালে বড় ভাই হৃদয়ের নামে থানায় মামলা করেন ছোট ভাই রতন মিয়া। হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত নিধন মিয়া পৌরসভার দড়িচড়িয়াকোনা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নিধন মিয়া টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন নিধন মিয়া। এ সময় বাড়ির পাশে রাস্তায় বাবার কাছে টাকা চান হৃদয়। নেশার টাকা না পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বাবাকে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিধন মিয়ার তিন ছেলের মধ্যে বড় হৃদয় মিয়া। নেশার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেন তিনি। ভাঙচুর করতেন ঘরের আসবাবপত্র।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা