ছবি: প্রতীকী
সারাদেশ

নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুর সদর উপজেলার জঙ্গলদী নতুনপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

শনিবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মাহমুদুল হাসান সুয়াইম (১৫) ও রাউফুন (১০)। সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে ও রাউফুন ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, কয়েকদিন আগে শেরপুরের জঙ্গলদী এলাকার নানার বাড়িতে বেড়াতে যায় সুয়াইম ও রাউফুন। দুপুরে দুজন মৃগী নদীতে গোসলে যায়। সাঁতার না জানায় একসময় দুজন পানিতে ডুবে যায়। পরে স্বজনরা ঘণ্টাখানের খোঁজার পর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা