সারাদেশ

শহীদ মিনারের পিলার ভেঙে শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: জেলার পলাশে স্কুলের শহীদ মিনারের পিলার ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) উপজেলার গাজরিয়া ইউনিয়নের সেকান্দরদি এএম উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

গজারিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুরুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আড়াই বছরের জান্নাতি আক্তার সেকান্দরদি গ্রামের রাব্বি মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেকান্দরদী এএম উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে যায় জান্নাতি। সে মায়ের সঙ্গে শহীদ মিনারের পাশে বসলে হঠাৎ শহীদ মিনারের একটি পিলার ভেঙে পড়ে। এ সময় এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় জান্নাতি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পলাশ মডেল থানার ওসি মো. ইলিয়াস বলেন, শিশুটি শহীদ মিনারের পিলারের নিচে চাপা পড়ে মারা গেছে বলে দাবি এলাকাবাসীর। আমি এবং পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে আছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা