জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
সারাদেশ

জামায়াতে ইসলামীর দশ নারী কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার আলিপুর গ্রামের মাজেদা খাতুন (৪৫), ফিরোজা বেগম (৫৫), মর্জিনা খাতুন (৫০), ফরিদা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩৫), রাফিজা খাতুন (৪৫), বিউটি খাতুন (৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন (৪০), সুলতানপুরের চায়না পারভিন (৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম (৫৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ওই এলাকার আব্দুল জলিলের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এসময় তাদের কাছে ৩৩টি জিহাদি বই পাওয়া গেছে। তারা সবাই জামায়াতে ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালাই। এ সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা