ফাইল ছবি
সারাদেশ

মসজিদ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদের ভেতর থেকে শরীফ মিয়া (২০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত শরিফ মিয়া উপজেলার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে এ হত্যার ঘটনা ঘটে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা