সারাদেশ

নিখোঁজের সাতদিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি মহালছড়িতে নিখোঁজের সাতদিন পর রিফাত হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চেঙ্গী নদীর মোহনায় স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে রিফাত হোসেনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশীদ জানান, মরদেহের সুরতহাল করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার আওতাধীন উত্তর গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। ঘটনার কয়েক ঘন্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে এক শিশুর মৃতদেহ উদ্ধার করলেও আরেক শিশু নিখোঁজ ছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা