৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ
সারাদেশ

সাবেক মেয়রের বাড়িসহ ৪০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবু বাশার বাদশার বাসভবনের বাউন্ডারী দেয়াল, উত্তরা জুট মিলের বাউন্ডারী দেয়াল, ফকির ফ্যাশনের জমির বাউন্ডারী দেয়াল, লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়।

অভিযান পরিচালনার সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন। এসময় বিপুল সংখ্যক পুলিশ, উচ্ছেদকর্মী উপস্থিত ছিলো।

এদিকে, উচ্ছেদ অভিযানের সময় হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনকালে উত্তরা জুট মিলের মালিক দিলীপ কুমার মোদিসহ তাদের কর্মকর্তারা বাধা প্রদান করলে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। করোনার কারণে দীর্ঘদিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। যে কারণে দখলদারদের দৌড়াত্ব বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন পরে উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নূর হোসেন স্বপন জানান, বুধবার উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দখলদাররা যত প্রভাবশালী হোক তাদের ছাড় নেই।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা