বাঘাইড়
সারাদেশ

১৫ হাজারে ২০ কেজির বাঘাইড় বিক্রি

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে নৈশকালীন মৎস্য আড়তে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় বিক্রি হয়েছে। মাছটি কেটে বিক্রি করা হয়। প্রতি কেজির দাম ধরা হয় ৭৫০ টাকা। সে অনুযায়ী পুরো মাছটি বিক্রি হয় ১৫ হাজার টাকায়।

রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জের পাহাড়পুর এলাকা থেকে মাছটি বিক্রির জন্য ভৈরবের পুলতাকান্দা মৎস্য আড়তে নিয়ে আসেন পাইকাররা। স্থানীয় মো. ফারুক মিয়া মাছটি কিনে নেন। পরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।

পাইকারি মাছ বিক্রেতা ও নৌকার মাঝি আলমাছ মিয়া বলেন, ‘মেঘনা নদীতে প্রায়ই বিভিন্ন ধরনের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। সেসব মাছ জেলেদের কাছ থেকে কিনে ভৈরবের মৎস্য আড়তে নিয়ে আসি। এই বাঘাইড় মাছটি জেলের কাছ থেকে কিনে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা