সারাদেশ

ওয়ার্ড যুবলীগ সভাপতিকে মারধর

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : পূর্ব শত্রুতার জেরে ফরিদপুরের বোয়ালমারীতে এক যুবলীগ সভাপতিকে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের কেরশাইল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আহত সজিব শেখ (২৫) উপজেলার সাতৈর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের হবিবার শেখের ছেলে।

ভুক্তভোগী বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাতৈর বাজার থেকে বাড়ি ফিরছিলাম। কেরশাইল ব্রিজের নিকট পৌঁছলে ডালিম, সোলাইমান, জাবের, শাহীনসহ ১০-১২ জন লাঠি দিয়ে আমাকে পিটিয়ে মারাত্মক আহত করে। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে বলে আহতের পরিবার সূত্রে জানা যায়। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বর্তমাণে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা