সারাদেশ

গাইবান্ধায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধা শহরে দিন দুপুরে যাত্রীবেশে এক চালককে চেতনানাশক দ্রব্য দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ মে) শহরের ভিএইড রোডে দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় রবিউল ইসলাম (৩০) নামের ওই অটোরিকশা চালককে উদ্ধার করে স্থানীয় গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গাইবান্ধা শহরতলীর মধ্য ধানঘরা গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে রবিউল ইসলাম। তিনি সকাল আনুমানিক ৮টার দিকে নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন।

দুপুর ১টার দিকে শহরের বড় মসজিদের সামনে থেকে যাত্রীবেশে ছিনতাইকারীরা তার অটোরিকশায় উঠে। ছিনতাইকারীর দল ওই অটোরিকশা চালককে এনার্জি ড্রিংকস এর সঙ্গে চেতনানাশক মিশিয়ে খেতে দেয়। এরপর অটো রিকশা চালক রবিউল ইসলাম অচেতন হয়ে পড়েলে ছিনতাইকারীরা অটোরিকশাটি এবং তার পকেটে থাকা নগদ টাকা নিয়ে তাকে ভিএইড রোডের কালি বাড়ি মন্দিরের সামনে ফেলে রেখে সটকে পড়ে।

পরে স্থানীয় লোকজন রবিউল ইসলামকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় ৮ জুলাই ২০২৬, বুধবার এক গ্রাহক...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা