সারাদেশ

ভারত ফেরত ১০ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া দেড় হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। ভারতে চিকিৎসাসহ বিভিন্ন কারণে তারা আটকা পড়ে ছিলেন।

ভারত থেকে দেশে ফেরা এসব যাত্রীদের মধ্যে এ পর্যন্ত ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও এসব যাত্রীদের কোনো উপসর্গ ছিল না।

এরই মধ্যে শনাক্তদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কি না তা পরীক্ষাধীন রয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ বলেন, ২৬ এপ্রিল থেকে বন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকলেও ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা হাই কমিশনের অনাপত্তিপত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরছেন।

ইতোমধ্যে শনাক্ত ১০ জনের মধ্যে ২ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

ভারত ফেরত ৩২১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি, ২৭৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে রাখা হয়েছে।

কোয়ারেন্টিন শেষে এ পর্যন্ত ৪০৪ জনকে বাড়ি পাঠানো হয়েছে।

জেলায় এ পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৯১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৬৫ জন। করোনায় মৃতের সংখ্যা ৫৮ জন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা