সারাদেশ

বাসচাপায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে বাসচাপায় ইজিবাইকযাত্রী স্বামী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ দুজন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুস্তুম আলী শিকদারের (৬৫) বাড়ি চিংড়াখালী ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। আহতরা হলেন- রুস্তমের স্ত্রী ফিরোজা বেগম (৬০) ও ইজিবাইকচালক রানা শেখ (৩০)।

জানা যায়, সকালে রুস্তুম আলী বাগেরহাট থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে মোরেলগঞ্জ থেকে যশোরগামী ইমা পরিবহনের চাপায় ঘটনাস্থলেই ইজিবাইক আরোহী রুস্তুমের মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা