সারাদেশ

কৃষককে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ কর্শাকড়িয়াইল ইউনিয়নে কৃষককে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার (২৯ মার্চ) কর্শাকড়িয়াইল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল ইসলাম, পরিবারের সদস্য মা সারবানু ও স্ত্রী চম্পা বেগম। বক্তারা প্রকৃত আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করে পরিবারের সদস্য ও এলাকাবাসী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে কিশোরগঞ্জ কর্শাকড়িয়াইল ইউনিয়নের চিকনিরচর পর্বপাড়ার একটি ফিসারির পাশে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। তিনি চিকনিরচর গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে।

সান নিউজ/এমকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা