সারাদেশ

খুলনায় র‌্যাবের অভিযান, ৪৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ৫

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় র‌্যাব-৬ এর পৃথক দুটি অভিযানে ৪৬০ বোতল ফেন্সিডিল ও ৬৪৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৮০০ বস্তা চাউল উদ্ধার করা হয়। অভিযানের সময় ৫ জন কে আটক করা হয়।

র‌্যাব জানায়, রোববার (২১ মার্চ) মধ্য রাতে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঠালতলা বাজারস্থ সাতক্ষীরা হতে খুলনাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশী কার্যক্রম শুরু করে। ভোর সাড়ে ৪ টায় একটি ট্রাক, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো- ট- ২২- ৮১৬১, ট্রাকটিকে থামিয়ে তল্লাশীর করে। ট্রাকটির পিছনে এবং কেবিনের মধ্যে বিশেষ কায়দায় ‍লুকানো ৪৬০ বোতল ফেন্সিডিল ও ৮০০ বস্তা চাউল উদ্ধার করা হয়। এসময় ট্রাকে থাকা মোঃ আল আমিন মোল্যা (২৮), মোঃ আসাদুল ইসলাম (৩২), ও মোঃ সিপাইদ হোসেন(১৯)কে ট্রাক সহ আটক করে।

এ ছাড়াও মধ্য রাতে র‌্যাব -৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর গ্রামস্থ সর্দারপাড়া জনৈক সমির সর্দার এর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান মিলন(৩২), ও জিএম তৈয়বুর রহমান(৩৪), গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৬৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত ০২ (দুই) টি মোটরসাইকেল জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা